• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৮ পিএম;
বোয়ালমারীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে  ২০২৬) পবিত্র ঈদের দিন সকালে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মেহেদী হাসান (২১)। তিনি ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অধিকাংশ সময় মামার বাড়িতে অবস্থান করতেন। ঈদ উপলক্ষে দুই দিন আগে তিনি নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে তিনি বাড়িতে ফিরে যান।
পরিবারের সদস্যরা কোরবানির কাজে বাইরে থাকাকালে সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নিজ ঘরে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের একটি দল, এসআই সরল কুমার বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন