মহম্মদপুরে ইয়াবাসহ এক যুবক আটক
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩১ পিএম;
মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া বাজারে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নাগড়া বাজারের চার রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাবুখালী ক্যাম্পের আইসি এসআই রাজ, এসআই শহীদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা চাঁন মিয়াকে আটক করেন।
গ্রেপ্তার চাঁন মিয়া মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এবং সব সময় অব্যাহত থাকবে
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- মহম্মদপুরে
- ইয়াবাসহ এক যুবক আটক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: