• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড়ে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৬ পিএম;
পঞ্চগড়ে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়

 

পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। ব্যারিস্টার বাজারের হাইওয়ে রাস্তার পাশে জনৈক সুমনের ইলেকট্রিক দোকানের সামনে থেকে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মোঃ আব্দুর রহমান (২৮) সদর উপজেলার সোনার বান গ্রামের আব্দুল খালেকের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে মোট ৩৮ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন