• ঢাকা
  • বুধবার, ০৪ ফেরুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারী আটক 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৮ পিএম
ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক মাদককারবারী আটক 

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক এক মাদককারবারী-কে আটক করেছে র‌্যাব। 

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামী-কে কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফ*তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টায় মিনিটে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখ (২৪) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. সাদ্দাম শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার জিআর মামলা নং- ৫৫৬/১৪ অনুযায়ী ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার ২২(গ) অনুযায়ী ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সে ফরিপুর জেলার কোতয়ালী থানাধীন খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়কের শেখ ফরিদের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন