• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

‎স্ত্রী ও শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর একই ছুরিতে প্রাণ দিলো জয়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম;
‎স্ত্রী ও শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর একই ছুরিতে প্রাণ দিলো জয়

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও শিশু সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করেছে রাজ সরকার জয় (২৫) নামে এক যুবক। এর পর একই ছুরিতে নিজের প্রাণ দিয়েছেন যুবক জয়।

হৃদয় বিদারক আলোচিত এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাশিয়াবাড়ী এলাকার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে। ছুরিকাঘাতে নিহতরা হলেন,ওই গ্রামের গৌতম সরকারের ছেলে রাজ সরকার জয়,জয় সরকারের স্ত্রী দৃষ্টিরাণী সরকার (২২) এবং মাত্র ২৭মাস বয়সি শিশু কন্যা জেনি সরকার। 
‎পুলিশ ও নিহতদের স্বজনরা জানান.বৃহস্পতিবার রাতে রাজ সরকার জয় বাহিরে থেকে ঘোরা ফেরা করে বাড়ীতে আসে। এর পর জয় এবং তার স্ত্রী দৃষ্টিরাণী অসুস্থ্য দাদু বীরেন্দ্রনাথ সরকার (৮০) কে ফলের জুস এবং ওষুধ খাইয়ে দেয়। এর পর তারা স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এর কিছুক্ষন পর রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ জয়ের স্ত্রী দৃষ্টিরাণী সরকার চিৎকার করে বাঁচার আকুতি করতে থাকে। এসময় পরিবারের লোকজন ছুটে গিয়ে ঘরের দরজার ছিটকি ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান জয়ের স্ত্রীর গলা ও পিঠে ছুরিকাঘাত করা,শিশু সন্তান জেনিও ছুরিকাঘাতে রক্তাক্ত এবং জয় সরকারও গলা এবং বুকে ছরি চালিয়ে গুরুত্বর আহত হয়েছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্বার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী দৃষ্টিরাণী সরকারকে মৃত ঘোষনা করেন। এছাড়া জয় ও শিশু কন্যার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শিশু জেনি সরকার এবং শুক্রবার সকাল ৮টা নাগাদ জয়সরকার মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। 
‎প্রতিবেশি প্রদীপ চন্দ্র জানান,রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই জয়দের বাড়ীতে হৈচৈ শুনে ছুটে যাই। এর পর ছুরিকাঘাতে জয়ের স্ত্রী,কন্যা ও জয়কে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে আমরা উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জয়ের স্ত্রী দৃষ্টিরাণীকে মৃত ঘোষনা করে। এর পর জয় ও শিশু সন্তান জেনিকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে শিশু জেনি ও জয় মারা যায়। 
‎স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার শেফালী খাতুন বলেন,জয় অনেক আগে থেকে মাদকাশক্ত এবং অনেক জেদি ছিল। এনিয়ে পরিবারের সদস্যদের সাথে মাঝে মধ্যেই দ্বন্দ্ব হতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতের পর নিজেও ওই ছুরি গলায় ও বুকে চালিয়ে প্রাণ দিয়েছে। তবে ঘটনার সময় স্বামী-স্ত্রীর মধ্যে আসলে কি হয়েছিল বা কি নিয়ে দ্ব›দ্ব বেধেছিল তা বলতে পারেনি কেউ।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,রাজ সরকার জয় মানসিক ও পারিবারিক অশান্তির কারনে রাতে স্ত্রী এবং শিশু সন্তানকে গলায় ও বুকে ছুরিকাঘাত করে এবং সে নিজেও ওই ছুরি দিয়ে আত্মহত্যার জন্য এ্যালোপাথারীভাবে গলায় ও বুকে ছুরিকাঘাত করে। এতে তিনজনই মারা যায়। এঘটনায় হত্যা এবং জয়ের আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তাও ক্ষতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
‎মো: গোলাম মোরশেদ 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন