ফরিদপুরের আলফাডাঙ্গায় মধ্যরাতে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় মধ্যরাতে বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে । সরকারি গাছ গুলি কেটে নেওয়ার কোন আইনি পদক্ষেপ না নেওয়ায় ধরা ছোয়ার বাইরে থাকছে অপরাধীরা।
সরোজমিনে গিয়ে জানা যায়, আলফাডাঙ্গা সদর ইউনিয়নে লাঙ্গুলিয়া বিদ্যাধর রোডের পাকা রাস্তার দুই ধারের বন বিভাগের রোপন করা বড় বড় শিশু ও মেহগুনী গাছ কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা। স্থানীয় কয়েক জন বলেন, বেশ কিছুদিন থেকে রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে নিয়ে যাচ্ছে। উপজেলা বন বিভাগ রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করে ছিল। এখন গাছ বড় হয়ে যাওয়ায় যার যার মতো গাছ গুলি কেটে নিচ্ছে।
জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে ছিলাম, কয়েক টি গাছের গোড়া পাওয়া গেছে। বিদ্যাধর গ্রামের সৈয়দ বাবু ও গাজী রিয়াজ নামে ব্যক্তির বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে আদালতে মামলা করেছি।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড সদস্য সৈয়দ শরিফুল ইসলাম (জনপ্রতিনিধি) বলেন, সরকারের বন বিভাগ গাছ রোপন করেছে। যারা মধ্যরাতে এই গাছ চুরি করে কেটে নিয়ে যায় তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: