• ঢাকা
  • সোমবার, ০২ ফেরুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২০ পিএম
প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে

প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।
 
এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হল—আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে।
 
এ জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে। 

সূত্র বাসস

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন