• ঢাকা
  • শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে স্ত্রীকে সহায়তা করতে গেলে এনসিপি নেতা অবরুদ্ধ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ এএম;
ফরিদপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে স্ত্রীকে সহায়তা করতে গেলে এনসিপি নেতা অবরুদ্ধ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডতার জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। 
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্তমানে কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে আশরাফ শেখ তার এক আত্মীয়ের সঙ্গে পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একটি সুত্র জানায়, ওই কেন্দ্রে নেতার স্ত্রী পরীক্ষা দিচ্ছেন, তিনি তাকে সহায়তার জন্য কেন্দ্রে প্রবেশ করেছিলেন বলে দাবী করেন। 
একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের কাছে অভিযোগ জানিয়ে আশরাফ শেখের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। তারা তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অনুরোধ জানায়।
শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। তবে এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইটের আঘাতে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে আশরাফ শেখকে দ্রুত প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতিতেও উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বি/ক্ষোভ করতে থাকে এবং আশরাফ শেখকে মারধরের চেষ্টা চালায়।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ আশরাফ শেখকে নিরাপদে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন