• ঢাকা
  • রবিবার, ১৬ আগষ্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মডেল রিধিকার আত্মহত্যা: ভিডিও কলে থাকা প্রেমিক হাসিবুর গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৬ পিএম;
মডেল রিধিকার আত্মহত্যা: ভিডিও কলে থাকা প্রেমিক হাসিবুর গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রিধিকার মা শনিবার বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে।

ওসি মাজহারুল ইসলাম জানান, রিধিকার মৃত্যুর খবর পাওয়ার পর হাসিবুর ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও রিধিকার স্বজনদের বরাতে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরার একটি ফ্ল্যাট থেকে রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে রিধিকার সঙ্গে তাঁর প্রেমিক হাসিবুরের কথা-কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে হাসিবুরের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় হাসিবুরকে গ্রেপ্তারের পর ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন