• ঢাকা
  • বুধবার, ১৯ আগষ্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে কালো মানিক উপহার দেওয়া ভাইরাল সোহাগ গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৭ পিএম;
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে কালো মানিক উপহার দেওয়া ভাইরাল সোহাগ গ্রেফতার

 

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

কালো মানিক নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা  পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধা গ্রেফতার।

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি :

 

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কালো মানিক নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা  পটুয়াখালীর মির্জাগঞ্জের সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। গ্রেফতার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

রবিবার (১৪ জুন ২০২৬) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন