• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

অবৈধ পন্থায় তেল বিক্রয়ের সময় তেলের গাড়ি সহ আটক ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪১ পিএম;
অবৈধ পন্থায় তেল বিক্রয়ের সময় তেলের গাড়ি সহ আটক ১

মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকা থেকে অবৈধ পন্থায় অতিরিক্ত মুনাফায় তেল বিক্রয়ের সময় ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গাড়ির ড্রাইভার সোহরাব (৪৩) কে আটক করে মহম্মদপুর থানা  পুলিশ। বুধবার ০৮/০৪/২৬ দিবাগত রাতে এ তেল জব্দ ও আটকের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এস আই রেজাউল কবির বাদি হয়ে  ৪ জনকে আসামী করে আজ ০৯/০৪২৬ বৃহস্পতিবার সকালে একটি মামলা দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।   দায়েরকৃত মামলা নাম্বার ১০।এ মামলার আসামী ড্রাইভার ছুরাফ, বাবুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী বাবুল মোল্লা, ছেলে আরমান মোল্লা ও ভাটার মালিক জাকির। আসামি ড্রাইভার ছুরাফকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ।

জানা যায়, অতিরিক্ত মুনাফার বিনিময়ে নদীভাটার বেশ কিছু বেরেল এ তেলের গাড়ি থেকে তেল আনলোড করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তেল নামানোর সময় তেলবাহী একটি গাড়ি আটক করে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান ঘটনাস্থলে পৌছে ৫৬০০ লিটার জালানী তেল জব্দ এবং গাড়ির ড্রাইভারকে আটকের নির্দেশ সহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পরে পুলিশ ঢাকা মেট্রো ঢ-৪৪-০২৬৮ নেমপ্লেট ব্যবহৃত (মেসার্স ফারুক ব্রাদার্স নামের একটি তেলের গাড়ি) তেলসহ জব্দ করেন। পুলিশ জানায়  গাড়িটির মালিক মহম্মদপুর বাজারের ব্যাবসায়ী বাবুল ট্রেডার্সের মালিক মো: বাবুল মোল্লা । 

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তেল জব্দের ঘটনায়  একজনকে আটক করা হয়েছে এছাড়া পুলিশ বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন এ সকল অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন