• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

বরগুনার বেতাগীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতাকর্মী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৫ পিএম;
বরগুনার বেতাগীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, বেতাগী (বরগুনা):

 

বরগুনার বেতাগীতে ঝটিকা মিছিল বের করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন— জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি এবং মো. আরাফাত খান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার জানান, আটককৃত পাঁচজনকে নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন