• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেরুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে সরকারি জমি বিক্রির অভিযোগ ভূমি অফিসের কর্মচারী বিরুদ্ধে  


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম
বোয়ালমারীতে সরকারি জমি বিক্রির অভিযোগ ভূমি অফিসের কর্মচারী বিরুদ্ধে  

বোয়ালমারীতে সরকারি জমি বিক্রির অভিযোগ উঠেছে ভূমি অফিসের এক কর্মচারী বিরুদ্ধে ।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি খাস জমি বিক্রির অভিযোগ উঠেছে ভূমি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ রাখালতলী এলাকায় ৫ শতক সরকারি জমি বিক্রি করে সেখানে ঘর নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি মাসুদ খান বর্তমানে আলফাডাঙ্গা পৌর ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত। তার বাড়ি বোয়ালমারী উপজেলার বড়গাঁ গ্রামে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, শেখর ইউনিয়নের বারাংকুলা মৌজার ১/১ খতিয়ানের ৬৮৪ নম্বর দাগভুক্ত মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রায় ৫ শতক সরকারি খাস জমিতে বালু ভরাট করে ঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, চাঁন চৌকিদার নামের এক ব্যক্তি ওই জমিতে নির্মাণকাজ করছেন।

চাঁন চৌকিদার ও তার মেয়ে আন্না সুলতানা জানান, তারা মাসুদ খানের কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার টাকার বিনিময়ে ওই ৫ শতক সরকারি জমিটি কিনেছেন। তাদের দাবি, মাসুদ খান স্ট্যাম্পে জমি লিখে দিয়েছেন। তবে স্ট্যাম্পে লেনদেনের অর্থ উল্লেখ আছে কি না ? এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, “সরকারি কর্মচারী হয়ে সরকারি জমি বিক্রির টাকা কি আর স্ট্যাম্পে লেখা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ খান বলেন, আমি যেভাবে জমিটি কিনেছি, সেভাবেই বিক্রি করেছি। সরকারি জমি কীভাবে বিক্রি করলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কিনেছি, তাই বিক্রি করেছি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, “বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে “”

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন