• ঢাকা
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৪ এএম;
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়  জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড় সদর থানা পুলিশের  বিশেষ অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মোস্তফা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ( ৮ এপ্রিল)  রাতে সদর উপজেলার মাহির পাম্প সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। বুধবার রাতে এসআই মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্বে এসআই মোঃ আবু তাহের, এএসআই জাহিদ ও পুলিশের একটি চৌকস দল সদর উপজেলার মাহির পাম্প সংলগ্ন ‘রবি স্টোর’-এর সামনে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে মোস্তফাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তফা সদর উপজেলার  বোদাপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে। সে দীর্ঘদিন মাদক ব্যাবসার সাথে জড়িত বলে জানা যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

পঞ্চগড় সদর থানা পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন