ফরিদপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী ।
ফরিদপুর শহরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে জুয়েল মোল্লা (৪৫) কে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে দূর্ব ৃত্তরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টার দিকে কোতোয়ালি থানার গোয়ালচামট বিহারী কলোনির মোল্লাবাড়ি সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাড়ির সামনে রশি টানানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের সঙ্গে বিবাদ বাঁধে। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে জুয়েল মোল্লা ও তার ভাই সোহেলের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করা হয়। আহত ভাই বর্তমানে চিকিৎসাধীন।
এ ঘটনায় পুলিশ মনি বেগম (৪৫) ও সিফাত (২০)-কে গ্রেপ্তার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করছে। মৃত দেহ এখনও হাসপাতালে রয়েছে বলে জানা গেছে ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুরে* এক,ব্যক্তিকে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: