• ঢাকা
  • রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহম্মদপুর প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অবাঞ্ছিত ঘোষণা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৮ পিএম;
মহম্মদপুর প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অবাঞ্ছিত ঘোষণা

এস এম আজগার আলী,
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

 

মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের বিরুদ্ধে সাংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে কটূক্তি এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ ৭জুন রবিবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রদলের নেতৃবৃন্দ প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। ছাত্রনেতা ইব্রাহিম সর্দার শাকিলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আজিজুর রহমান টুটুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে এলাকায় বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মহম্মদপুর প্রেসক্লাব একটি সম্মানজনক প্রতিষ্ঠান। এর নেতৃত্বে থেকে কেউ যদি ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ কারণে তারা আজিজুর রহমান টুটুলকে মহম্মদপুর প্রেসক্লাব থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে এ বিষয়ে আজিজুর রহমান টুটুল বলেন ওই কথাগুলো তার নিজের মুখের নয় এটা AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো হয়েছে বলে অভিযোগ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন