ফরিদপুরে উৎসবমুখর পরিবেশ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জন্মাষ্টমীর বিভিন্ন আয়োজনকে ঘিরে নানা রঙের পোশাক ও সাজে অংশ নিয়েছেন ভক্তরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর শহরের শ্রীধাম শ্রী অঙ্গনসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে ভক্তদের বর্ণিল সাজে দেখা যায়। বিশেষ করে একজনকে শ্রীকৃষ্ণের সাজে দেখা যায়। তার পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক, মাথায় মুকুট এবং হাতে বাঁশি। এ সাজে তাকে বেশ আকর্ষণীয় দেখায়।
এদিকে নারী ও শিশুসহ অনেক ভক্তও উৎসবের সঙ্গে মিল রেখে রঙিন পোশাক ও ঐতিহ্যবাহী সাজে অংশ নেন। তাদের উপস্থিতিতে জন্মাষ্টমীর আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: