• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২০ পিএম;
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাসের ধাক্কায় রাব্বি (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি বরগুনার পাথরঘাটা উপজেলার জালাল মিয়ার ছেলে। তিনি হামিম পরিবহনের বাসের চালকের সহকারী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাস ব্রাহ্মণপাড়া এলাকায় যাত্রী ওঠানোর জন্য এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে ছিল।

এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ঢাকাগামী হামিম পরিবহনের একটি বাস বিকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হামিম পরিবহনের হেলপার রাব্বি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুনতাসির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন