রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপিত
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি অর্থাৎ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
৪ সেপ্টেম্বর সকালে রাণীশংকৈল জয়কালী ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহসিন আলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক, গৌর চন্দ্র বসাক হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট সভাপতি, অমেন্দ্র মালাকার রাণীশংকৈল পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, হরি মোহন রায় সাধারণ সম্পাদক, সুধির চন্দ্র রায় বৈষ্ণব কমিটির সভাপতি এএসআই জতিশ চন্দ্র রায় প্রমূখ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শ্রী কৃষ্ণের বিভিন্ন প্রতিকৃতি, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং ঢাক-ঢোলের তালে তালে কৃষ্ণনাম সংকীর্তন করেন। নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রাটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শ্রী কৃষ্ণের আদর্শ ও শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর বাণী ও জীবনদর্শন আজও প্রতিটি মানুষের জন্য পাথেয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পূজা-অর্চনা, গীতা পাঠ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব মিলিয়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাণীশংকৈলে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে জন্মাষ্টমী পালিত হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: