• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ছেলের কোদালের কোপে মা খুন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম;
ছেলের কোদালের কোপে মা খুন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :


(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায়  বৃহস্পতিবার ২৮ মে সকাল ৯ টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামের ছেলে হোসেন শেখ (২৫) কোদালের আঘাতে ফুলজান বেগম(৬০) এক বৃদ্ধা মা নিহত হয়েছেন। 
ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। অভিযুক্ত হাসান শেখ হাফিজার শেখের ছেলে। 
পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, হোসেন শেখ শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে তিনি একা থাকতেন। সকালে হোসেন শেখের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছের চারা রোপন করতে যান। এ নিয়ে মা ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ঘটনার পর অভিযুক্ত হোসেন শেখ পালিয়ে গেছেন। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন