মধুখালীতে গোয়ালঘর খালী করছে গরু চোর
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে গোয়ালঘর খালী করে তিনটি গরুই চুরি করে নিয়ে গেছে চোরেরা ।
৭ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. শনিবার রাত অনুমান আড়াইটা তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দাসের মোবারকদিয়া ব্যাসদী গ্রামের মৃত দেওয়ান গোলাম মোর্তজার ছেলে নীরু দেওয়ানের বাড়ীতে গরু চুরির ঘটনার সংবাদ পাওয়া গেছে। ৭ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. শনিবার সকাল ৭টার দিকে সরেজমিনে গরুর মালিক জানান বড় সাইজের একটি গাভী,একটি বলদ বাছুর এবং একটি বকনা বাছুর পালন করছিলাম। প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গরু তিনটি তালা বন্ধ করে রাখি। রাত ৩টার দিকে গোলাল ঘরে যেয়ে দেখি ঘরের দরজার তালার শিকল কেটে ৩টি গরুই চোরেরা গোলাল ঘর ফাঁকা করে চুরি করে নিয়ে গেছে। ৩টি গরু পালন করছিলাম। এতে আমার প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাথে সাথে থানা পুলিশকে ফোন করে জানিয়েছি।
গ্রামে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। ইতোমধ্যে উপজেলার ব্যাসদী স্কুল পাড়া জামে মসজিদের দিনে দুপুরে মাইকের ব্যাটারী চোরে চুরি করে নিয়ে যায়। এদানিং চুরির ঘটনা বেরে গছে। প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরির সংবাদ আসছে। চুরি হওয়া পানির মোটর ও মোটরসাইকেল উদ্ধারের কোন সংবাদ পাওয়া যায় নাই ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- মধুখালীতে* গোয়ালঘর,খালী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: