• ঢাকা
  • রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩১ পিএম;
পটুয়াখালীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

 

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গত শনিবার ১৩ জুন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাঁধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. মিরাজ হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মিরাজ হাওলাদার পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা। তিনি মো. সেলিম হাওলাদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন