• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা: বিএনপি নেতাসহ ৫৩ জনের নামে মামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৭ এএম;
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা: বিএনপি নেতাসহ ৫৩ জনের নামে মামলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় বিএনপির এক নেতাসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে বাকেরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেছেন উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা।

মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিশেষ ভিজিএফের চাল চুরির অভিযোগ এনে গত ৯ মার্চ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের ওপর হামলা করা হয়। চেয়ারম্যান হুমায়ুন কবিরের দাবি, সোহেল সিকদারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির ৩৫–৪০ জন নেতা–কর্মী ওই হামলায় অংশ নেন।

হামলার সময় চেয়ারম্যানকে মারধর করা হয় এবং ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইসলামী আন্দোলনের নেতা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের করা মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারকে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগ আনা হয়েছে।

ওসি কেএম সোহেল রানা জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন