ফরিদপুরে আবাসিক হোটেল ও রেল-বস্তিতে অনৈতিক কাজে জড়িত নারীসহ ২০জন আটক
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে আবাসিক হোটেল ও রেল-বস্তিতে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত অভিযোগে নারীসহ ২০জনকে আটক করা হয়েছে।
ফরিদপুর শহরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানাধীন দুই নং কুঠিবাড়ি রেলওয়ে বস্তি এবং শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেজর রোকনুজ্জামান নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে বিভিন্ন আবাসিক হোটেল থেকে শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার ও রত্না বেগমসহ কয়েকজন নারীকে আটক করা হয়। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউস এ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা, যিনি প্রত্যেককে ৫ দিনের বি-না-শ্রম কারাদণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এছাড়া লিটন হোসেন, শাকিল আলম, শরিফ আবিদ হোসেন দিনারসহ মোট ২০ জনকে আ*টক করা হয়। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, এবং তাদেরও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুরে* আবাসিক,হোটেল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: