• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

পানি উন্নয়ন বোডের্র জমি ইজারা নিয়ে -শর্ত ভঙ্গ করে মধুখালীতে পুকুর খনন হুমকিতে পারের বঘরাড়ী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৩ পিএম;
পানি উন্নয়ন বোডের্র জমি ইজারা নিয়ে -শর্ত ভঙ্গ করে মধুখালীতে পুকুর খনন হুমকিতে পারের বঘরাড়ী

শাহজাহান হেলাল,মধুখালী :

 

 

ফরিদপুরের মধুখালীতে উপজেলার কোরকদি ইউনিয়ের বৈকন্ঠপুর গ্রামে জলাশয়ে মাছ চাষের নিমিত্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি  রাজবাড়ী পানি উন্নযন বিভাগকে ভুল তথ্য দিয়ে  ইজারা নিয়ে,ইজারার শর্ত ভঙ্গ করে  ইচ্ছে মত পুকুর খনন করেছেন লিজ গ্রহিতা ওমর ফারুক। হুমকিরে  মুখে পারের ঘরবাড়ী।সামান্ন বৃষ্টি হলেই ঘরবাড়ী ভেঙ্গে পরবে পুকুরে। পারের বাড়ীর বাচ্চাদেরও প্রাণ হানীর শংঙ্খা করছেন অভিভাবকেরা। সরেজমিনে এ প্রতিনিধির পরিদর্শনে গভীর খাড়া করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ইজারার শর্ত ভঙ্গ  করে ইজারা  গ্রহিতা ওমর ফারুকের পুকুর খননের  সত্যতা মিলেছে। পুকুর পারের ঘরবাড়ী ও জীবন নাশের হুমকিতে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পার ভেঙ্গে পরবে পুকুরে। পারের বাড়ীর মালিকেরা পুকুর খননের নিয়ম মেনে খনন করতে বললেও নিয়মের তোয়াক্কা না করে ডালু খাড়া করে বাড়ীর পাশ দিয়েই পুকুর খনন করেন ইজারা গ্রহিতা। পূর্ব ইজারা গ্রহিতা সেলিনা  বেগম জানান ওমর ফারুককে মাছ চাষের জন্য বর্গা দেওয়া হয়। সদ্য সে জলাশয়টি পুকুর খনন করেন তখন আমি জানতে পারি সে আমাকে ফাঁকি দিয়ে সে নিজেই ইজারা নিয়ে আসছেন নিজ নামে।ইজারাকৃত পানি উন্নয়ন বোর্ডের ভুমিতে  পুকুর খনন এবং মাটি বিক্রয় করা যাবে কিনা  এ বিষয়ে  রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগীয় নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত)মোঃ তাজমিনুর রহমান বলেন     পুকুর খননের বিষয়টি আমি জানি। তাকে শতর্ক করা হয়েছে। তার ইজারা বাতিলের প্রক্রিয়ায় আছে। সব কিছুইত নিয়মের মাধ্যমে হয় একটু সময় লাগবে। ইজারার বিষয়ে বলেন ১ বছরের জন্য ইজারা দেওয়া হয় ৩ বছর নয়। আপনি এআরও সাহেবের সাথে কথা বলেন তিনি বিস্তারিত  বলতে পারবেন নম্বর দিচ্ছি।

 

দৈনিক পুনরুত্থান / শাহজাহান হেলাল

এ সম্পর্কিত আরও পড়ুন