• ঢাকা
  • শুক্রবার, ২৭ ফেরুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

নগরকান্দায় ফসলী জমির মাটি কাটার অপরাধে ৬০হাজার টাকা জরিমানা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৬ পিএম;
নগরকান্দায় ফসলী জমির মাটি কাটার অপরাধে ৬০হাজার টাকা জরিমানা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি 


ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি কেটে ভেকু ও ট্রলি গাড়ির মাধ্যমে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলার তালমা ইউনিয়নের সোতাষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া ভ্রাম্যমাণ আ/দা/লত পরিচালনা করেন। 

মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “উপজেলার কোথাও অ/বৈ/ধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। ফসলি জমি রক্ষায় প্রশাসন ক*ঠোর অবস্থানে রয়েছে।”
স্থানীয়দের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে কৃষিজমি র/ক্ষা পাবে এবং পরিবেশের ক্ষতি কমবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন