• ঢাকা
  • শনিবার, ০৭ ফেরুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

জামায়াতের নারী কর্মীদের হেনস্তা: বিএনপির সাত কর্মীর বিরুদ্ধে সমন জারি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০২ এএম
জামায়াতের নারী কর্মীদের হেনস্তা: বিএনপির সাত কর্মীর বিরুদ্ধে সমন জারি

যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার ঘটনায় বিএনপির সাত কর্মীর বিরুদ্ধে সমন জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) পৃথক দুটি অভিযোগ আমলে নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে সামারি ট্রায়ালে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল।

অভিযোগে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ধুলিয়ানী ও হাকিমপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে নারীকর্মীদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি গালিগালাজ, শারীরিক লাঞ্ছনা এবং মোবাইল ফোন ও কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে।

কমিটির মতে, এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন এবং এটি দণ্ডনীয় অপরাধ। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে চৌগাছা থানার ওসিকে। 

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন