ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত সদস্যরা ব্যবসায়ীর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাতে রূপগঞ্জের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য স্থানীয়রা পূর্বাচল ফাঁড়ির গাফিলতিকে দায়ী করেছেন।
জমি ব্যবসায়ী হাসান জানান, ভোররাত ৪টার দিকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ব্যবসায়ী হাসানের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ডাকাতরা ব্যবসায়ীসহ তার মা ও স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এসময় ডাকাতরা ঘরের আলমারী ভেঙে নগদ ৪ লাখ টাকা, প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়।
এ ব্যাপারে পূর্বাচল পুলিশ ফাড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ডাকাতি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ব্যবসায়ীর* বাড়িতে,ডাকাতি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: