বোয়ালমারীতে সরকারি বেরিকেড তুলে ভাড়ী যান চালানোর অভিযোগ;এলাকাবাসীর ক্ষোভ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চালিনগর থেকে সৈয়দপুর যাওয়ার সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ সড়কে সরকারি উদ্যোগে দেওয়া বেরিকেড তুলে ব্যক্তিস্বার্থে কাঠবোঝাই ট্রাক প্রবেশ করানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, চালিনগর থেকে সৈয়দপুর যাওয়ার সড়কটি ছিল অত্যন্ত সুন্দর ও সহজ যোগাযোগের একমাত্র পথ। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিজেদের সুবিধার জন্য বড় বড় মাটিবাহী ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের কাজে সড়কটি ব্যবহার শুরু করেন। এতে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয়দের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
পরিস্থিতি বিবেচনায় তৎকালীন পৌর মেয়রের উদ্যোগে পৌর এলাকার প্রবেশমুখে বেরিকেড স্থাপন
করা হয়।
অভিযোগ উঠেছে, গত ১৬ আগস্ট রোববার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা সরকারি ওই বেরিকেড তুলে ফেলেন এবং বেড়িকেডটি রাস্তার অপর পাশে সরিয়ে রাখেন। এরপর কাঠবোঝাই ট্রাক সড়কের ভেতরে প্রবেশ করান।
স্থানীয়দের দাবি, সরকারি অনুমতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়াই এভাবে বেরিকেড সরিয়ে নেওয়া হয়েছে। এতে সরকারি সম্পত্তি ও সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা দেখানোর পাশাপাশি সড়কটি আবারও ভারী যান চলাচলের ঝুঁকিতে পড়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সরকারি বেরিকেড কে বা কারা সরিয়েছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়কটি ভারী যানবাহনের চলাচল থেকে রক্ষা করতে স্থায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বেরিকেড সরানোর অভিযোগে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: