ফরিদপুরে মাদক বিরোধী অভিযান, ৫মাদক কারবারীসহ ১০হাজার ১০০পিস ইয়াবা আটক
মিজান উর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মা-দক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০৩৭) দুপুরে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও আশপাশে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রে*প্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশিকুর রহমান রাহাত (২৫), সুমন মৃধা (৩২), মিরাজুল ইসলাম (২৯), রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬)। তাদের কাছ থেকে মোট ১০ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ডিবি (ভাঙ্গা জোন) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা পি.এম. মামুনুর রশিদ বলেন, “গো*পন সংবাদের ভিত্তিতে অভি-যান পরিচালনা করে মা/দকসহ এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মা-দ-কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম বলেন, “ফরিদপুর জেলায় মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “মাদ*ক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজকে মা*দ*কমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”
পুলিশ জানায়, গ্রে/প্তা/রকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের মাধ্যমে বড় কোনো মা/দক নেটওয়ার্ক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- ফরিদপুরে* মাদক,বিরোধী
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: