• ঢাকা
  • শুক্রবার, ২০ ফেরুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুর মহাসড়কের পাশে উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় সনাক্ত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৬ পিএম;
ফরিদপুর মহাসড়কের পাশে উদ্ধারকৃত নারীর লাশের পরিচয় সনাক্ত

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া এক নারীর লাশ তিন দিন পর সনাক্ত হয়েছে। নিহতের নাম হাসিনা পারভীন মিনু (৪৫)। তিনি রাজধানী ঢাকার শাজাহানপুরের  শান্তিবাগ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। তার পিতার নাম মহিউদ্দিন আহমেদ ও মাতা হোসনে আরা বেগম। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের গাবতলী এলাকায় রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা খুন করে মরদেহটি ফেলে যায়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) মরদেহটির পরিচয় নিশ্চিত হয়। পরিবারের সদস্যরা গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে থানায় যোগাযোগ করেন এবং পরে মরদেহ সনাক্ত করেন। সনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার পর থেকেই হাসিনা পারভীন মিনুর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন