• ঢাকা
  • বুধবার, ২৫ ফেরুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে মিল শ্রমিককে হাওয়া দিয়ে হত্যা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
বোয়ালমারীতে মিল শ্রমিককে হাওয়া দিয়ে হত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুটমিলে পায়ুপথে হাওয়া দিয়ে শ্রমিক সজিব শরীফকে (১৩) হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী ২০২৬) দিবাগত রাত ২ টার দিকে সজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে বুধবার সকালে দাদপুর গ্রামের কয়েকশ লোক হত্যাকারীর বিচারের দাবীতে জুটমিলের সামনে জড়ো হয়ে মিছিল করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে।

ঘটনার পর থেকে হত্যাকারী রিহাদ (১৩) পলাতক রয়েছে। মৃত সজিবের বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামে ও রিহাদের বাড়ি একই উপজেলার বোয়ালমারী ইউনিয়নের রামনগর গ্রামে। তারা দুজনই জনতা জুটমিলের শ্রমিক। 

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে জনতা জুট মিলের ছুটি হওয়ার প্রাক্কালে শ্রমিক সজিব (১৩), ও রিহাদ (১৩) হাওয়ার মেশিন দিয়ে মিলের আঙ্গিনা পরিষ্কার করছিল। এক পর্যায়ে রিহাদ (১৩) দুষ্টমি করে শ্রমিক সজিবের (১৩) মুখে হাওয়া দেয়। যার ফলে শ্রমিক সজিব অসুস্থ হয়ে পড়লে জুট মিলের দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সজিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে গত ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় অপারেশন করেন চিকিৎসক। অপারেশনের পর ওই দিন রাত ২ টার দিকে সজিব মারা যায়। 

মিলের মধ্যে প্রবেশ করা সম্ভব হয়নি বলে মিল কর্তৃপক্ষের বক্তব্য দেয়া সম্ভব হলো না।

থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, সজিব ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। তার লাশ শাহবাগ থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে তার বাড়িতে পাঠাবে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দেয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন