শিক্ষার্থী ধর্ষণ : মিঠুর স্বীকারোক্তি, সাকিব রিমান্ডে
রাজধানীর এক কলেজ শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের মামলায় গ্রেপ্তার আসামি মোহাম্মদ নুরুজ্জামান মিঠু আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার অপর মোহাম্মদ সাকিব উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ মশিউল আলম আসামি নুরুজ্জামানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং সাকিবের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে নুরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একইসঙ্গে সাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে রবিবার হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে ধর্ষণের শিকার হন ১৭ বছরের ওই কলেজছাত্রী।
এ ঘটনায় তার ভাই বাদী হয়ে সোমবার রাতে কোতোয়ালি থানায় সাকিব ও নুরুজ্জামানের নামে মামলা করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: