আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত তিন
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে।
৫ আগষ্ট বুধবার রাত সাড়ে ১০ টার দিকে আলফাডাঙ্গা বাজারের বাঁকাইল রোডে রুপালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন মোঃ দিপু মিয়া (৪৪), তৈয়াবুর রহমান জুয়েল (৪৬) ও মোঃ নাছির মিয়া (৫০)।
এঘটনায় মো: নাছির মিয়া বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে সুত্রে জানা গেছে, বাঁকাইল গ্রামের নাছির মিয়া ও দরবেশ মিয়া দের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে বুধবার রাত অনুমান সাড়ে ১০ টার দিকে ভাই তৈয়াবুর রহমান জুয়েল (৪৬) আলফাডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে আলফাডাঙ্গা বাজারে বাকাইল রোডে রূপালী ব্যাংক এর নিচে রাস্তার উপর পৌছাইলে দরবেশ মিয়ার (৬৫) নেতৃত্বে বেলায়েত মিয়া (৬২), রাসেল মিয়া (৩৬), মোঃ রব্বানি মিয়া (৩৮), মিকাইল মিয়া (৩৫),শাকিল মিয়া (২৫), রামদা, লোহার রড, লোহার শাবল, দা ও বাঁশের লাঠিসোঠাসহ অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাকে ও আমার ছোট ভাইকে আক্রমন করে। আমার ছোট ভাই তৈয়াবুর রহমান জুয়েলকে মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে সে সামান্য সরিয়া যাইয়া নিজেকে রক্ষা করে। কিন্তু তাহার পিছনে থাকা আমার ভাতিজা মোঃ দিপু মিয়া এর নাকে লাগে এতে সে গুরুতর জখম হয়। তৈয়াবুর রহমান জুয়েল, দিপু মিয়া ও আমাকে এলোপাতাড়িভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালচে রক্তাজমাট জখম করে। আমার শার্টের পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়া যায়। আমাদের শোর চিৎকারে স্থানীয়রা আগাইয়া আসিলে তারা চলে যায়। এবং যাওয়ার সময় ঘটনা নিয়ে বাড়াবাড়ি করিলে আমাদের বাড়ি ঘর আগুন দিয়ে জালাইয়া চিরদিনের জন্য দেশ ছাড়া করার হুমকি দেয়। ঘটনায় আহত জুয়েল ও দিপু মিয়া আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: