• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় বারাশিয়া নদীর বেড়ি বাধ থেকে এক শিক্ষার্থীকে হাত বাধা অবস্থায় জীবিত উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩০ পিএম;
আলফাডাঙ্গায় বারাশিয়া নদীর বেড়ি বাধ থেকে এক শিক্ষার্থীকে হাত বাধা অবস্থায় জীবিত উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের নদীর বেড়ি বাধের নিচ থেকে এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে  স্থানীয় জনতা। গত ২ মার্চ সোমবার বিকালে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থী নার্গিস (১৮) পার্শ্ববর্তী সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, সোমবার বিকাল ৪ টার দিকে ওই ছাত্রী সহস্রাইল বাজার থেকে প্রাইভেট পড়ে
 বাড়ি ফেরার পথে ফলিয়া বাজার পার হয়ে বাড়ির সামনে বেড়ীর রাস্তায় পৌঁছালে পিছন থেকে জাপটে ধরে। এ সময় মেয়েটির হাত বেঁধে ফেলে ভয়-ভীতি দেখিয়ে বেড়ির নিচে নামিয়ে নিয়ে যায়। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে  আসলে অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। মেয়েটিকে হাত বাধা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে থেকে একটি ছুরি ও একটি রশি পাওয়া যায়।

 ওই শিক্ষার্থীর কাছে জানতে চাইলে, শিক্ষার্থী বলেন,  সে ছেলেটাকে  চেনে না,  তার পূর্ব পরিচিত নয়। 

এ বিষয়ে শিক্ষার্থীর মায়ের সাথে কথা বললে, তিনি কোন কিছু জানাতে চাননা বলে সাংবাদিকদের জানায়।

শিক্ষার্থীর মামা মিলন বলেন, আইনগত কোন ব্যবস্থা নিব কিনা সে সিদ্ধান্ত পরে নিব।

ঘটনার সময় উপস্থিত এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান। মূলত মেয়েটিকে হত্যার উদ্দেশ্যেই হাত বেঁধে  ফেলা হয়েছিল, আমরা উপস্থিত না হলে অনেক খারাপ কিছুই ঘটতে পারতো। তারা এই ঘটনা সুস্থ তদন্ত এবং দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি দাবি করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসনাত খান জানান বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিচ্ছি।


 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন