আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি, জড়িত ২জন আটক
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরির ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে শুক্রবার (১৩ ফেব্রুয়ারী ২০২৬) জুম্মার নামাজ আদায়ের সময় মসজিদের পাশে রেখে যাওয়া V15 মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যক্তিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মন্ডলবাগ এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার পবনবেগ গ্রামের রড ব্যবসায়ী শিমুল মোল্লা জুম্মার নামাজ আদায়ের জন্য পবন বেগ মসজিদে যান। নামাজ চলাকালীন সময় মসজিদের পাশে রাখা তাঁর ব্যবহৃত V15 মোটরসাইকেলটি চুরি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নড়াইল থেকে মোটর সাইকেল সহ দু'জন-কে আটক করে আলফাডাঙ্গা থানা পুলিশে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অমৃতনগর গ্রামের ময়েন মোল্লার ছেলে সোহেল মোল্লা (৩৮) এবং একই গ্রামের সেলিম শেখ এর ছেলে
শাহীন শেখ (৩৫)।
উদ্ধারকৃত মোটরসাইকেল ও আটককৃত ব্যক্তিরা আলফাডাঙ্গা থানা হেফাজতে রয়েছে ।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের নিকট থেকে মোটর সাইকেল চোরাই সিন্ডিকেট এর বিভিন্ন তথ্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- আলফাডাঙ্গায়* মোটর,সাইকেল
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: