রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানার আসামীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক মামলার পলাতক আসামী উপজেলার খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামের আজিজ খন্দকারের ছেলে সাদ্দাম খন্দকার (২৮) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে রাণীনগর রেলগেট এলাকার কৃষ্ণপুর গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে সুমন মোল্লা (৩১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- রাণীনগরে* মাদক,মামলায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: