ফরিদপুরে প্রেম করে বিয়ে, বিয়ের ৪ মাস পার না হ'তেই তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাইজু আক্তার (২৪) একই গ্রামের বাসিন্দা ও মুকুল মোল্যা (৩৫)-এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, লাইজু আক্তার ও মুকুল মোল্যা একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করার সময় পরিচিত হন। সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক সম্মতিতে প্রায় চার মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
স্বামী মুকুল মোল্যা জানান, তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না। দাম্পত্য জীবনও স্বাভাবিক ও সুখের ছিল। হঠাৎ কী কারণে তার স্ত্রী এমন সিদ্ধান্ত নিলেন, তা তিনি বুঝতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশীরা লাইজু আক্তারকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হলেও দাম্পত্য জীবনে বড় কোনো বিরোধের কথা জানা যায়নি। তরুণীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুরে* প্রেমকরে,বিয়ে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: