• ঢাকা
  • শনিবার, ২১ ফেরুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫০ পিএম;
ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা 

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুর শহরে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ছাত্রীর নাম ইসরাত জাহান লাবণ্য (২৪)। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ-এর অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারী ২০২৬) আনুমানিক রাত ৮টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে ফরিদপুর কোতোয়ালী থানা-র গোয়ালচামট ১ নম্বর সড়কে খন্দকার লুৎফর রহমানের বাড়ির একটি ভাড়াটিয়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। লাবণ্য ওই বাসায় একাই ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি মুকসুদপুর থানা-র মালদিয়া গ্রামে। তিনি আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক ফরিদপুরের বাইরে অবস্থান করায় তার শ্বশুর সিদ্দিকুর রহমান বাড়িটি দেখাশোনা করছিলেন। ওই সময় জানালার ভেতর থেকে মোবাইল ফোনের শব্দ শুনে একাধিকবার সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে তাকিয়ে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্যকে ঝুলন্ত দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওড়না কেটে তাকে নিচে নামায়।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন