• ঢাকা
  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. খেলাধুলা

বোয়ালমারীতে হাজী আব্দুর রশিদ মোল্লা ৮দলীয় ফুটবল টূর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪৩ এএম;
বোয়ালমারীতে হাজী আব্দুর রশিদ মোল্লা ৮দলীয় ফুটবল টূর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

বোয়ালমারীতে হাজী আব্দুর রশিদ মোল্লা ৮দলীয় স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকাল সাড়ে ৩টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 
অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড়, উপজেলার বেলজানী গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, নিরহংকার-নির্লোভ শিক্ষক প্রয়াত হাজী আব্দুর রশিদ মোল্লার স্মৃতিকে শ্মরণ রাখতে এবং খেলাধুলার মাধ্যমে কিশোর-যুবদের মাদকমুক্ত রাখার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত ৮দলীয় ফুটবল টূর্ণামেন্টটির আজ ছিল তৃতীয় খেলা। 
বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের খেলার প্রধান অতিথি ছিলেন খরসূতী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার সাদীন উর রহমান। 
মাগুরা একাদশ বনাম মহম্মদপুর পাল্লা একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলাটি ছিল বেশ উপভোগ্য। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় মহম্মদপুর পাল্লা একাদশকে ১-০ গোলে পরাজিত করে মাগুরা একাদশ। শত শত দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। 
বেলজানী-খরসূতী যুব সমাজ আয়োজিত হাজী আব্দুর রশিদ ৮দলীয় স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাজী রেজাউল করিম এবং সার্জেন্ট (অব:) মাহফুজুর রহমান। তাদের সার্বিক তত্বাবধানে খেলাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন