• ঢাকা
  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. বিচিত্র সংবাদ

বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে তথ্য সংগ্রহে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সরেজমিনে দর্শনীয় স্থান পরিদর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩১ এএম;
বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে তথ্য সংগ্রহে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সরেজমিনে দর্শনীয় স্থান পরিদর

স্টাফ রিপোর্টার, মাগুরা:

 

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী বাবুখালী এলাকায় ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক তথ্য সংগ্রহে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন। 

পরিদর্শনকালে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে এলাকার অতীত ইতিহাস, স্থাপত্য নিদর্শন ও ঐতিহ্য সম্পর্কে প্রাথমিক ধারণা নেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের কাষ্টোডিয়ান মো: জায়েদ; খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার মোসা: আইরিন পারভীন এবং মহম্মদপুর উপজেলার কৃতি সন্তান, খুলনা ফুলতলা দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘরের তত্বাবধায়ক  আরাফাত শাহীন (সাধারণ শিক্ষা ক্যাডার, সুপারিশপ্রাপ্ত ৪৫তম বিসিএস)।

 

সম্প্রতি তারা বাবুখালী এলাকায় এসে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং সম্ভাব্য প্রত্নসম্পদ, পুরাতন স্থাপনা ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। প্রাচীন কিছু তৈজসপত্র ২০০ বছরের পিতল বা কাঁসার বড় গামলা, কলস, থালা এবং ছোট ছোট বাটি ইত্যাদি সংগ্রহ করেন এবং এই অঞ্চলের প্রাচীন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। 

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সাংবাদিক আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাবুখালী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম তাঁর রচিত “বাবুখালীর ইতিহাস ঐতিহ্য” গ্রন্থটি প্রতিনিধি দলের হাতে তুলে দেন। বইটি পেয়ে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং জানান, এ ধরনের গ্রন্থ তাদের তথ্য সংগ্রহ ও গবেষণায় সহায়ক হবে।

পরবর্তীতে প্রতিনিধি দল বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় শিক্ষার্থীরা বাবুখালীর ঐতিহাসিক নীলকুঠি সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে, যা প্রতিনিধি দলের নজর কাড়ে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সরেজমিন তথ্য সংগ্রহ ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে এলাকায় প্রত্নতাত্ত্বিক সম্ভাবনা যাচাই এবং সংরক্ষণমূলক কার্যক্রম গ্রহণের পথ সুগম হবে।

স্থানীয়দের মতে, বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে এবং জাতীয় পর্যায়ে এ অঞ্চলের পরিচিতি বাড়াতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন