রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কমিটির আত্মপ্রকাশ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে একঝাঁক প্রাণবন্ত তরুণ শিক্ষার্থীরা একটি উদ্যমী উপজেলা গড়ার উদ্দেশ্যে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) এর প্রথম কমিটির আত্মপ্রকাশ হয়েছে। কমিটিতে চিফ কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন ডাঃ মোঃ রুমন হোসেন। বৃহস্পতিবার সংগঠনটির উপদেষ্টা পরিষদের এক বিজ্ঞপ্তিতে ১ বছর মেয়াদি প্রকাশিত কমিটি ঘোষনা দেয়া হয়।
প্রথম নবগঠিত ৭টিম বিশিষ্ট রাইডো এক্সিকিউটিভ কো-অর্ডিনেশন টিম প্রকাশিত হয়েছে। কো-অর্ডিনেশন টিমের অন্যান্য সদস্যরা হলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্য মোঃ নিশান ও আল ফাহিম, ইভেন্ট ম্যানেজমেন্ট ও লজিস্টিকস টিমের সদস্য নির্ভীক শাহ রুদ্র, রোমান ইসলাম, মোঃ রাফিউল ইসলাম, মোঃ আসাদ নূর, মোঃ নাইমুর রহমান, মোঃ মিজান হোসেন, ফাইন্যান্স এন্ড রিসোর্স টিমের সদস্য মোঃ আশিকুর রহমান, মোঃ তামিম ইসলাম, মোঃ আল শাহরিয়ার সাকিব, মোঃ ইমরান ইসলাম, আইটি এন্ড মিডিয়া টিমের সদস্য মোঃ রাব্বি হোসেন, মোঃ ফাইম ইকবাল, মোঃ আব্দুল্লাহ সাজিদ, লোকাল কো-অর্ডিনেশন টিমের সদস্য মোঃ রিপু হোসেন, মোঃ মিরাজুল ইসলাম শিহাব, এডুকেশন এন্ড রিসার্চ টিমের সদস্য মোঃ সাদমান সাদিক, মোঃ আরাফাত সরকার, পাবন, রিফাত সাজিদ, স্পোর্টস এন্ড কালচার টিমের সদস্য মোঃ আলামিন ইসলাম, মোছাঃ রিয়ামুনি আক্তার ও শহীদ।
এছাড়াও ১৫ সদস্য বিশিষ্ট এসোসিয়েট মেম্বার উইং প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ১১টিম বিশিষ্ট রাইডো এক্সিকিউটিভ কো-অর্ডিনেশন কমিটি পরিচালিত হবে।
উল্লেখ্য,রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি উপজেলার স্কুল,কলেজ,অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতা এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান, রাইডো ম্যারাথন, রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবার্ষিকী উদযাপন, ছবি প্রদর্শনী, ইফতার সময়সূচি বিতরণ, বিভিন্ন অনলাইন কর্মশালার আয়োজন করে আসছে।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- রাণীনগর* ইয়ুথ,ডেভেলপমেন্ট
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: