• ঢাকা
  • শুক্রবার, ০৭ আগষ্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ভাঙ্গায় নির্মাণাধীন ভবনে সেন্টারিং খুলতে গিয়ে রাজমিস্ত্রি নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম;
ভাঙ্গায় নির্মাণাধীন ভবনে সেন্টারিং খুলতে গিয়ে রাজমিস্ত্রি নিহত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেন্টারিং খুলতে গিয়ে হযরত আলী (৩০) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর ভবন মালিক ও মিস্ত্রীর সঙ্গে থাকা অন্য শ্রমিকদের ঘটনা স্থলে পাওয়া যায় নি।  

শুক্রবার (০৭আগস্ট ২০২৬)  সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত হযরত আলী রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা । 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা কাউসার শেখ একটি ভবন নির্মাণ করছেন। এতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের সেন্টারিং খোলার সময় ওই রাজমিস্ত্রি দুর্ঘটনার শিকার হয়ে সেন্টারিংয়ের স্তূপের নিচে চাপা পরেন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, খবর পেয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। 

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি কল রিসিভড করেননি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন