সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত
ফরিদপুর জেলা প্রতিনিধি :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের এক প্রবাসী নিহত হয়েছেন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) বেলা সাড়ে তিনটার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত গিয়াস উদ্দিন শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলম নগর গ্রামের বাসিন্দা নূরুল হক সিকদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন শিকদার সাড়ে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি দেন। প্রবাসী গিয়াস উদ্দিনের অকাল মৃত্যতে তার পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- সৌদিআরবে* সড়ক,দুর্ঘটনায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: