ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় খোদেজা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা-ফরিদপুর রেললাইনের নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোদেজা খাতুন উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের আইয়ুব শেখের স্ত্রী।
ভাঙ্গা রেলওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ লোকাল ট্রেনের ধাক্কায় সেতুর ওপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। স্থানীয়দের ভাষ্য মতে, তিনি ব্রিজটি পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। কানে কম শোনার কারণে তিনি ট্রেনের শব্দ বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুরে* ট্রেনের,ধাক্কায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: