• ঢাকা
  • শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

আলফাডাঙ্গায় মটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৭ পিএম;
আলফাডাঙ্গায় মটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানায় ঈদের দিন দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জিহাদ শেখ। জিহাদ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিয়েছেন।
শনিবার (২১ মার্চ ২০২৬) বেলা দেড়টার দিকে আলফাডাঙ্গা উপজেলার আরাজী বানায় দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, শিয়ালদী গ্রামের ফুফাতো ভাই রনির মোটর সাইকেলে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয় জিহাদ। ঘোরাঘুরির এক পর্যায়ে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ইট ভাটার ট্রলিতে পরিবাহিত মাটি সড়কে পড়ে যাওয়ায় এবং দুই দিনের বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। জিহাদ মারাত্মক ভাবে আহত হন এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জেলা প্রতিনিধির প্রতিবেদনে জানা গেছে, পরিবারের সবাই দুঃখ ও শোকের মধ্যে রয়েছেন।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন