• ঢাকা
  • রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

লালমনিরহাটে গোসলে নেমে ধরলা নদীর স্রোতে তলিয়ে গেল দুই  সহোদর, উদ্ধার অভিযান অব্যাহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম;
লালমনিরহাটে গোসলে নেমে ধরলা নদীর স্রোতে তলিয়ে গেল দুই  সহোদর, উদ্ধার অভিযান অব্যাহত

খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি :

 

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে শাওন ও সাব্বির নামের আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন।

 

রোববার (৭ জুন ২০২৬) দুপুরে  ঘটনাটি ঘটে। নিখোঁজ দুই ভাইয়ের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

‎নিখোঁজ দুই ভাই হলেন সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয়ের,নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬) ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪)  ।  তারা দু’জন মোগলহাট বাজার সংলগ্ন এলাকার হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। 

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করার জন্য নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী কোনো রকমে, সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।

‎ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান থাকলেও নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।
‎ এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই ভাইয়ের দ্রুত খোঁজ পাওয়ার আশায় এলাকাবাসী অপেক্ষা করছেন।

‎ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে, ধরলা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন