• ঢাকা
  • শনিবার, ২২ আগষ্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

বোয়ালমারী পৌর সদরের মার্কেটের দোতলা থেকে পড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২২ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৫ পিএম;
বোয়ালমারী পৌর সদরের মার্কেটের দোতলা থেকে পড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিদিন :

 

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ আগষ্ট ২০২৬) ভোরে থানা-সংলগ্ন মোড়ের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পৌরসদর বাজারের আজাহার মার্কেটের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার পরনের পায়জামা ছাদের পাশে ইন্টারনেটের তারে ঝুলতে দেখা যায়।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী মার্কেটের ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচের সড়কে পড়ে যান। ওই সময় তার পরনের পায়জামা ছিল না বলে পুলিশ জানিয়েছে।

খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে, ওই নারী মার্কেটের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তার পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন