শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সাদিকুল ইসমান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদনপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া গ্রামের রাশেদুল ইসলাম রঞ্জুর ছেলে। সে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাদিকুল বন্ধুদের সঙ্গে বদনপুর এলাকায় বাইসাইকেল চালাচ্ছি বেড়াতে গিসলো। এ সময় লাঙ্গলবাঁধ বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় সাদিকুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি স্থানীয়রা আটক করেছে বলে জানতে পারছি। সেটি পুলিশের হেফাজতে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: