মধুখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় দম্পতির মৃত্যু,এলাকায় শোকের ছায়া
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১ মে ২৯২৬) বিকেল ৩টার দিকে উপজেলা শহরের নিকটবর্তি আলতু খাঁন জুট মিল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন, নলিয়া-আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের পুত্র তামিম মিয়া (১৯) এবং তার স্ত্রী শিমলা।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও তার স্ত্রী মোটরসাইকেলে করে ফরিদপুরে ডাক্যাতার দেখানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার সময় ্আল খাঁন জুট মিলের কাছে মহা সড়কে একটি চলন্ত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু'জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী শিমলাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
মর্মান্তিক এই দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই দম্পতির তিন মাস বয়সের একটি সন্তান রয়েছে বলে গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: